শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধে ২০ বছর আগে ৩ জন খুন,খুনীদের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে জমি হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ;

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৫৮১ বার পঠিত



মুন্সী ফরহাদ হোসেন :

কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধে ২০ বছর আগে ৩ জন খুন,খুনীদের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে জমি হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মিরাকান্দি গ্রামের জাহাঙ্গীর চৌকিদার ও ভুক্তভোগী পরিবার, শুক্রবার (১০ মে ২০২৪) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাহাঙ্গীর চৌকিদার বলেন একই গ্রামের প্রতিপক্ষ মৃত আমির বেপারীর ছেলে আঃ আজিজ গং জাহাঙ্গীর চৌকিদার এর পৈতৃক সম্পত্তি ভুয়া ও জাল দলিলের মাধ্যমে দখল করে। উক্ত ভুয়া ও জাল দলিলের বিরুদ্ধে মাদারীপুর বিজ্ঞ আদালতে মামলা করিলে বিজ্ঞ আদালত সিআইডিকে তদন্ত পূর্বক আদালত বরাবরে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিলে বিগত ২৫/৫/২০২৩ ইং তারিখে মামলায় উল্লেখিত দলিল ভুয়া ও জাল উল্লেখ করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উক্ত ভুয়া ও জাল দলিল মূলে আঃ আজিজ গংরা প্রতারণার মাধ্যমে বিআরএস রেকর্ড করাইয়া নেয়, ফলে বিআরএস রেকর্ড সংশোধনী মামলা আদালতে চলমান রহিয়াছে। এমতাবস্থায় বিজ্ঞ আদালত মামলায় উল্লেখিত আঃ আজিজ গং সহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে গত ৫/২/২০২৪ ইং তারিখে কালকিনি থানা পুলিশ সকল আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত সকল আসামীদের জেল হাজতে পাঠিয়ে দেন। কয়েকদিন পর আসামীরা জেল থেকে জামিনে বের হয়ে আমি সহ আমাদের পরিবারকে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এজাহারে উল্লেখিত ১ নং আসামি আঃ আজিজ এই জমি দখলকে কেন্দ্র করে আমাদের পরিবারের ৩ জন সদস্যকে পর পর নির্মমভাবে খুন করে, যাদেরকে খুন করেন তারা হলেন ১। এরশাদ আলী চৌকিদার ২। জাহেদ আলী চৌকিদার ও ৩। মন্নাফ চৌকিদার। এই ৩ জনকে হত্যার দায়ে আঃ আজিজ গং দের ২০ বছরের সাজা হলে বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আসে এরপর ঐ মামলার বিষয়ে আমরা কিছু জানতে পারিনি। ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা জেল থেকে জামিনে বের হয়ে বিশেষ করে আঃ আজিজ বেপারি আরো ভয়ংকর রূপ ধারণ করে আমি সহ এলাকার বিভিন্ন লোকের জমি দখল, হানাহানি, মারামারি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে এলাকায় নানাবিধ ত্রাস সৃষ্টি করে জনমনে আতংক তৈরি করেছেন। সাংবাদিক সম্মেলনে জাহাঙ্গীর চৌকিদার আরো বলেন তিনি সহ তার পরিবার পরিজন নিয়ে ভিতিকর অবস্থায় দিন যাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews