শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

জানপুরে জমি নিয়ে বিরোধ হামলা মারপিট বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ;

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৫৯৬ বার পঠিত



মো: সোহরাওয়ার্দী হোসেন,
ব্যুরো প্রধান রাজশাহী;

সিরাজগঞ্জের পৌর এলাকার জানপুরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় বাড়িঘর ভাংচুর লুটপাট ও মারপিটে গুরুতর আহত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জ শহরের পৌর এলাকার জানপুর মহল্লার মেঃ দু্ল্লা সেখ এর ছেলে মোঃ হাফিজুল ইসলামসহ তার পরিবারের লোকজনের সাথে একই এলাকার প্রতিবেশি মোঃ বক্কার এর ছেলে মোঃ খোকন সেখ, হেকমত আলীর ছেলে আসলাম (৩৫), মৃত দেলবারের ছেলে ইমতিয়াজ আহমেদ জয়(২৭) ও আব্দুল আলীম এর ছেলে শাকিল (৩০)গং এর দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত
(৪ মে) শনিবার সকালে মৃত দেলবার এর ছেলে ইমতিয়াজ আহমেদ জয় ওই বিরোধপূর্ণ জায়গায় রাস্তা বন্ধ করে দিয়ে জোড়পূর্বক বসতবাড়ি নির্মাণ কাজ করতে নেয়। এসময় হাফিজুল ইসলামসহ তার পরিবারের লোকজন রাস্তা বন্ধ করে দিয়ে জোড়পূর্বক বসতবাড়ি নির্মাণ কাজ করতে নিষেধ করলে প্রতিপক্ষের মোঃ খোকন সেখ (৪৫), আসলাম (৩৫) ইমতিয়াজ আহমেদ জয়(২৭) ও শাকিল (৩০)সহ তাদের সন্ত্রাসী বাহিনী এসময় হাফিজুল ইসলামসহ তার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের ধারলা অস্ত্রের আঘাতে মোঃ দুলাল সেখের ছেলে তারেক আলী (৩২) মাথায় কোপ খেয়ে গুরুতর আহত হয়। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাই মোঃ তুহিন (২৭) সেখ, মা অঞ্জনা বেগম ও চাচাতো ভাই সোহেলসহ তার পরিবারের অন্যান্য সদস্য গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় গুরুতর আহত তারেক আলীর ছোট ভাই মোঃ তুহিন সেখ
সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। গুরুতর আহত তারেক আলী (৩২) জানান, প্রতিবেশী বক্কার এর ছেলে মোঃ খোকন সেখ (৪৫) ও তার পরিবারের লোকজনদের সাথে দীর্ঘদিন যাবত আমাদের পৈত্রিক সূ্ত্রে পাওয়া জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে এলাকায় একাধিকবার শালিশী বৈঠক হয়েছে। কিন্তু প্রতিপক্ষের খোকন গং সেই শালিসী বৈঠকের রায় মানেন না। এরই একপর্যায় গত (৪ মে) শনিবার সকালে মৃত দেলবার এর ছেলে ইমতিয়াজ আহমেদ জয় আমাদের বাড়ির মেইন রাস্তা বন্ধ করে দিয়ে জোড়পূর্বক বসতবাড়ি নির্মাণ কাজ করতে নেয়। এসময় নিষেধ করতে গেলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের ধারলা অস্ত্রের আঘাতে আমিসহ আমার পরিবারের অন্যান্য সদস্য গুরুতর আহত হই। এঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় গত (৪ মে) একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১০, তারিখ ০৪/০৫/২০২৪ইং। কিন্তু তারা এঘটনার পরেরদিন (৫মে) আমাদের বিরুদ্ধে একটি কাউন্টার মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমাদেরকে হয়রানীসহ বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন। এবিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ফারুক হোসেন বলেন, মামলার তদন্তকাজ চলমান রয়েছে। আসামীরা জামিনে আছে। তদন্ত শেষে শীঘ্রই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews