বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

নওগাঁয় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার;

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৫২২ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সোহাগ হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁ সদর থানার এসআই রাশেদ খান বৃহস্পতিবার (২৩ মে) রাতে শহরের চকপ্রাণ এলাকার বাগবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । আসামি সোহাগ নওগাঁ সদরের বাগবাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মজিদের ছেলে। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, শহরের চকপ্রাণ বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী সোহাগ হোসেনকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত দায়রা জজ, দ্বিতীয় আদালত, জয়পুরহাট ( জি আর- ১১/২১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামি সোহাগ দীর্ঘদিন পলাতক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews