সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস; কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় কমছে খেজুর গাছের সংখ্যা পুষ্টিগুণ থেকে বঞ্চিত নতুন প্রজন্ম; শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে ১৯৩ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন”এ”প্লাস ক্যাম্পেইন শুরু; কাউখালীতে এক পিস ইয়াবাসহ মাদক গ্রহণকারীকে তিন মাসের কারাদণ্ড; কুমিল্লা হোমনার লটিয়া গ্রামের সামাজিক কবরস্থানে পাশাপাশি ৪টি কবরে দাফন,একনজর দেখতে ভিড় করেন শত শত মানুষ; রাজাপুরে মিলন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার ; মঠবাড়ীয়ায় ট্রাকভর্তি সরকারি বই জব্দ, অনিয়মের অভিযোগ;
Title :

বিএনপিকে ভালবাসার কারণে ১৭ বছর সাধারণ মানুষও শান্তিতে ঘরে ঘুমাতে পারেনি – আতিকুর রহমান আজাদ;

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

মো:সায়েম মাতুব্বর
কালকিনি-ডাসার প্রতিনিধিঃ

১৭ বছরের স্বৈরাচার সরকারের রাজনীতিতে দেখেছি মামলা-হামলা নির্যাতন কত অত্যাচার সাধারণ মানুষ যারা বিএনপিকে ভালবাসতো তারাও শান্তিতে ঘরে ঘুমাতে পারেনি বলে মন্তব্য করেছেন মাদারীপুর জেলার ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদ।
শুক্রবার সন্ধ্যায় বালিগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে মধ্য ধুলগ্রাম বালুর মাঠে ইউনিয়ন শ্রমিকদলের কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় ডাসার উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহআলম ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার,যুগ্ম সম্পাদক ইসমাইল হাওলাদার,উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বেপারী, মোঃ আলমগীর হোসেন মাতুব্বর তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, বালিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ সেলিম মিয়া,সাধারণ সম্পাদক মোঃ হাকিম তালুকদারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন ৫ আগস্ট মুক্তিকামী হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে হবে। বিএনপি গণমানুষের দল,বিএনপি নির্বাচনের মধ্যেদিয়ে ক্ষমতায় আসতে চায়, ভোট ডাকাতি করে নয়। তাই সাধারণ মানুষকে ভালবাসতে হবে,সকলের অধিকার নিশ্চিত করতে হবে। এটা আমাদের দলের নির্দেশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews