রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

৩ দফা দাবিতে সারা দেশে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান;

  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পঠিত



এ,এস,এম, জাফর ইকবাল (ঝিকরগাছা প্রতিনিধি)

মাধ্যমিক স্তরের শিক্ষার বৈষম্য দূরীকরনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক শিক্ষক পরিবারের ব্যানারে সারা দেশে উপজেলা, জেলা, বিভাগ এবং মহানগরী পর্যায়ে মাধ্যমিক স্তরের শিক্ষকগণ মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন। যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়ে বেলা ১১টায় আয়োজিত এই মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ। বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আশরাফুজ্জামান এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আহাসান উদ্দিন, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, সম্মিলনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, কাশিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, লাউজনি এন এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা, আলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মহিবুল ইসলাম, বেজিয়াতলা মাদ্রাসার অধ্যক্ষ মো: দিন ইসলাম, শ্রীরামপুর আলিম মাদ্রাসার সহকারি অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন সহ ঝিকরগাছা উপজেলার সকল হাইস্কুল ও মাদ্রাসার প্রধানগনএবং সহকারী শিক্ষকগন অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতি তার বক্তব্যে বলেন মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৯৭%। এই ৯৭% শিক্ষকদের মধ্যে সামাজিক ও আর্থিক বৈষম্য তৈরী করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। জাতীয়করণের মধ্যেই মাধ্যমিক শিক্ষার যাবতীয় সমস্যার সমাধান। এ সময় তারা আরও বলেন প্রধান শিক্ষকরা ৭ম গ্রেডে চাকুরী করেন।এখন সরকারী স্কুলের ৯ম গ্রেড প্রাপ্ত শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করার চক্রান্ত চলছে। এটা আমাদের জন্য অসম্মানের। আমরা এটা মানি না। যেহেতু আমরা ৯৭% এর প্রতিনিধিত্ব করি সুতরাং সেখানে আমাদেরও অংশগ্রহণ থাকতে হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews