শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

নওগাঁর আত্রাইয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা;

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৬৫ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আসন্ন দুর্গা পুঁজোকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ের শিল্পীর নিপূণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। উপজেলার বিভিন্ন মন্ডপে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী, স্বরসতী,গণেশ ও কার্তিকের প্রতিমা। কোনো মন্ডপে চলছে অবকাঠামো তৈরি আবার কোথাও চলছে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ।

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুঁজো ঘনিয়ে আসায় যেনো দম ফেলার সময় টুকু নেই প্রতিমা তৈরির কারিগরদের। অপরদিকে দেবী দুর্গাকে ঢাঁক, ঢোল, উলু আর শঙ্খ ধ্বনিতে বরণ করতে অধীর আগ্রহে প্রহর গুনছেন ভক্তকুল।

সরজমিনে উপজেলার বিভিন্ন পুঁজা মন্ডপে ঘুরে দেখা যায়,বিভিন্ন আকার আর নানা সব কারুকাজে দেবী দুর্গার প্রতিমা বানানোর ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত র্পযন্ত কাঁদামাটি,খড়,বাঁশ এবং সুতলি দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। প্রতিমার র্পূণ রুপ দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।

প্রতিমা তৈরির কাজ পেয়ে সন্তোষ প্রকাশ করছেন স্থানীয় প্রতিমা তৈরির কারিগরেরা।
সনাতনী পঞ্জিকানুযায়ী আগামী বুধবার ৯ অক্টোবর শুভ মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ কারণে ১১ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বোধন ও ষষ্ঠীবিহিত পূজা। পরদিন ১০ অক্টোবর মহাসপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান। ১৩ অক্টোবর মহাদশমী বা বিজয়া দশমী হবে। এই দিন প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের আত্রাই উপজেলা শাখার সভাপতি বরুন সরকার জানান, চলতি বৎসরে উপজেলায় সর্বজনীন ভাবে ৪৬টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা উৎসব। এবারো মন্দিরে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে দূর্গোৎসব পালনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে আত্রাই উপজেলার ওসি মোঃ শিহাব উদ্দিন জানান,শারদীয় দুর্গা পুঁজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ স্বাস্থ্যবিধি মেনে পূঁজা উদযাপনের জন্য,পূজা উদযাপন কমিটি,আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে প্রশাসনের পক্ষ থেকে মিটিং করা হয়েছে।আর শান্তিপূর্ণ ভবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রস্তুত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews