বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

মঠবাড়িয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের এর শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত;

  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টার;জহিরুল ইসলাম;
পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত মঠবাড়িয়া মডেল মসজিদের সংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল নবী রাসূল ছিলেন শ্রমিক কেউ যদি শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন,শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আদায়ের লড়াই করেন আল্লাহ তাদের পুরস্কৃত করেন।আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পাক তাছাড়া তিনি আরো বলেন স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়েছেন ইসলামের সাথে মিথ্যাচার করে।
বাংলাদেশ জামায়েত ইসলামী মঠবাড়িয়ার আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মঠবাড়িয়ার উপদেষ্টা অধ্যাপক শরীফ আবদুল জলিল বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে যারা পার্লামেন্টে কথা বলেছেন তাদের হত্যা করা হয়েছে হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। শ্রমিকদের মাথা বিক্রি করে তথাকথিত শ্রমিক নেতারা সম্পদের পাহাড় গড়েছেন এই সকল নেতাদের চিহ্নিত করে বিচার করতে হবে।
বাংলাদেশ জামায়েত ইসলামীর মঠবাড়িয়ার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আশা করেছিলাম ১৯৭১ সালের পরে শ্রমিকরা ন্যায্য অধিকার ফিরে পাবেন কিন্তু আজ ৫৩ বছর পরও অধিকার ফিরে পাননি শ্রমিকদের ঘাম শুকানোর আগেও মজুরি পরিশোধ করার কথা থাকলেও আজও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়েত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার জন্য কাজ করবেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মুঃ আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল অঞ্চল সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরের সভাপতি মাস্টার মিজানুর রহমান,পিরোজপুর জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলাম খন্দকার, মঠবাড়িয়া উপজেলা উপদেষ্টা অধ্যাপক শরীফ মোঃ আবদুল জলিল,পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল জমাদ্দার,সহ উপদেষ্টা মাওলানা আফজাল হোসাইন,আবুল কালাম আজাদ , তরিকুল ইসলাম তারেক মুনাওয়ার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews