শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

আরএমপি ডিবি’র অভিযানে জাল টাকা উদ্ধার গ্রেপ্তার ১;

  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত



স্টাফ রিপোর্টার;

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি মো: রাজন আহমেদ (২২) রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকার মো: রেজাউল করিমের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২ ডিসেম্বর ২০২৪ তারিখ সোমবার রাত পৌনে ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: সাহাব উদ্দীন আল ফারুক ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় কয়েকজন ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে। 
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি রাত পৌনে ২ টায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। এসময় দুইজন কৌশলে পালিয়ে যায়। আসামি রাজনের কাছ থেকে ৫০ হাজার জাল টাকা উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন এলাকায় অসাধু লোকজনের কাছে জাল নোট বিক্রয় করে আসছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews