শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

পিরোজপুরে অবৈধ সিগারেট সহ আওয়ামীলীগ নেতা আটক ;

  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬১৪ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুর জেলা নাজিরপুর উপজেলায় ৩ কার্টুন অবৈধ বিদেশী সিগারেট সহ ১জন আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
পিরোজপুরের জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও তত্তাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে থানা পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
অদ্য ০৪ জানুয়ারি (শনিবার) ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিলে, পিরোজপুরের নাজিরপুর থানাধীন মালিখালী ইউনিয়নের, পেনাখালী বাজারে আসামী মোঃ আবুল কালাম শেখ (৫২), পিতা- মৃত মোতালেব শেখ,মাতা- আলেকজান বিবি এর বসতবাড়ির পশ্চিম পার্শ্বে টিনের তৈরি ষ্টোর রুম হইতে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ এবং উক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত সাদা রংয়ের ০৩টি কাগজের কার্টুনের প্যাকেটে PLATINUM নামীয় ২০টি, MOND নামীয় ৩৪টি, XSO নামীয় ২০টি বিদেশী সিগারেটের প্যাকেট পাওয়া যায়। জব্দকৃত বিদেশী সিগারেট এর অবৈধ বাজারমূল্য অনুমান (৩৯,০০০+৫১,০০০+৩০,০০০)=
১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী জানায় তিনি সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্রগ্রাম ও ঢাকা হতে বিদেশী ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকেন। এছাড়াও জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
এবিষয়ে নাজিরপুর থানা পুলিশ কর্মকর্তাকে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ বিদেশি সিগারেট জব্দ ও একজন আসামিকে আটক সংক্রান্তে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ। তিনি আরো বলেন,অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews