শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরকে কারাদণ্ড প্রদান ;

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন 

পিরোজপুরের কাউখালী উপজেলায় বর-কনে অপ্রাপ্ত বয়স হওয়ায় বাল্যবিবাহের অপরাধে,বরকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অদ্য ১৮ই জানুয়ারি (শনিবার) ২০২৫, বৈকাল ৫ ঘটিকার সময়, উপজেলার ৪নং চিরাপাড়া পারসাটুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাতুরীয়া গ্রামের, মোঃ আইয়ুব আলী খান এর বাড়িতে উক্ত বিয়ের কার্যক্রম চলাকালীন সময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 
জানা যায় অভিযুক্ত বর মোঃ রাহাত খান(১৮) পিতাঃ আল- আমিন খান,পরিবারসহ উপজেলায় বসবাস করেন, সেই সাথে পিতা পুত্র বাগেরহাট মোড়েলগঞ্জ,পঃ বহরবুনিয়া এলাকায় ট্রলার ব্যবসা পরিচালনা করেন। সেই সুবাদে উক্ত অপ্রাপ্ত বয়স্কা কনের সাথে পরিচয়। গ্রামবাসীর অভিযোগ ২/৩ দিন পূর্বে ভান্ডারিয়া হয়ে কাউখালী সুবিদপুর দাদা বাড়ি বসবাসরত চাচা হান্নান খান এর ঘরে উক্ত মেয়েকে নিয়ে পালিয়ে আসে, পরবর্তীতে মেয়ের অভিভাবক বাবা-মা জানতে পেরে,সুবিদপুর গ্রামের বাড়িতে ছেলে এবং মেয়েকে দেখতে পায়। মেয়ের পিতা-মাতা বাধ্য হয়ে উক্ত ছেলের সাথে গ্রাম্য সড়ার মাধ্যমে,গতকাল শুক্রবার থেকে বিয়ের প্রস্তুতি গ্রহণ করেন। সেই সাথে আনন্দ উল্লাসে বিয়ের প্রস্তুতিতে শুক্রবার দুপুর থেকে শনিবার বিকেল পর্যন্ত বিরতিহীন উচ্চস্বরে সাউন্ড বক্স বাজাতে থাকে। এমনকি পার্শ্ববর্তী মসজিদে নামাজ সময়েও গান বাজনা চলমান ছিল। পরবর্তীতে মসজিদের মুসল্লী ও এলাকার মুরুব্বিগণ নামাজের সময় গান-বাজনা বন্ধ করতে অনুরোধ করলে,বর পক্ষের লোকজন তাদের সাথে দুর্ব্যবহার করে। সেই সাথে এলাকাবাসী জানতে পারে অপ্রাপ্ত বয়সের মেয়ে পালিয়ে এনে বিয়ের প্রস্তুতি চলছে, এমনকি ছেলের বিয়ের বয়স হয়নি। অতঃপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রশাসনকে অবগত করলে দ্রুত আইনগত ব্যবস্থা করেন। 
এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা, বাল্যবিবাহ বিরোধ আইন ২০১৭ এর ৭(১)অপরাধে,বর মোঃ রাহাত(১৮)কে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং কনে নাসরিন আক্তার(১৩)কে, পিতা- মোঃ নুর ইসলাম ও উপস্থিত মায়ের হাতে হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews