শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

কাউখালীতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত ;

  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭২ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন ; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালী উপজেলায় ৩নং সদর ইউনিয়ন সভাকক্ষে,বাংলাদেশ গ্রাম আদালত সক্রিকরন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অদ্য ৫ ফেব্রুয়ারী(বুধবার)২০২৫ তারিখ,সকাল ১০ ঘটিকার সময় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সদর ইউনিয়নের সকল প্রতিনিধি, সচিববৃন্দ,মানবাধিকার ও এনজিও কর্মী,শিক্ষক-ছাত্র, রাজনীতিবিদ,সাংবাদিক এবং সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি ৩নং সদর চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা,এছাড়াও উপস্থিত ছিলেন মৌসুমী আক্তার মৌ জেলা ব্যাবস্হাপক ও পারভীন আক্তার উপজেলা সমন্বয়কারী। 
আলোচনা ও বক্তব্যের শুরুতে ভিডিও নাটক প্রদর্শনীর মাধ্যমে, গ্রাম আদালত নিষ্পত্তির জন্য গ্রাম আদালত আইন,২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপায় ফৌজদারি ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয় বিষয়টি অবগত করা হয়। উক্ত গ্রাম আদালত অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার ব্যাবস্হাপনা করা হয়। জেলা প্রশাসক এর নির্দেশক্রমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণে,বিচারক কার্য পরিচালনায় চেয়ারম্যান ও আবেদনকারী এবং প্রতিবাদীর পক্ষ থেকে ১জন ইউপি সদস্য ও ১ জন গন্যমান্য ব্যক্তি সহ মোট ৫ জন বিচারকার্য পরিচালনা করবেন।এ ছাড়াও ইউনিয়ন সচিবগণ বিচার কার্যক্রমে সহায়ক এবং হিসাব সহকারীগণ পেশকারের দায়িত্ব পালন করবেন। ফৌজদারি ও দেওয়ানি মামলার ৩লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের অভিযোগ গ্রহণ করতে পারবেন। তিনি আরো বলেন, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে বিরোধের সহজ ও দ্রুততম আদালত। এখানে দরিদ্র, প্রতিবন্ধী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোন আইনজীবী বিহীন স্বল্প সময়ে স্বল্প খরচে বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এখানে ফৌজদারি ও দেওয়ানী মামলা বিরোধের, ধর্ষণ, খুন,অপহরণ, ডাকাতি,যৌতুক,নারী ও শিশু নির্যাতন,স্থাবর সম্পত্তি ব্যতিরেকে যেকোনো সমস্যার সমাধানে অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের নিষ্পত্তি করার সুযোগ রয়েছে। গ্রাম আদালতে ফৌজদারি মামলা জন্য ১০ টাকা ও দেওয়ানী মামলার জন্য ২০টাকা ফিস প্রদানের মাধ্যমে দাখিল করা যাবে। গত ২০২৪ ডিসেম্বর পর্যন্ত কাউখালী উপজেলায় গ্রাম আদালতে ১০২টি মামলার ৯৫ টি নিষ্পত্তি করা হয়েছে এবং ৭টি মামলা চলমান রয়েছে। বর্তমানে জানুয়ারী ২০২৫ থেকে এপর্যন্ত ২৪টি মামলার মধ্যে-১৫টি নিষ্পত্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews