শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া বিএনপির সভাপতি রঞ্জু ও সম্পাদক শাহীন;

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৬৫ বার পঠিত



স্টাফ রির্পোটার হাফিজুর রহমান হাবিব:
দীর্ঘ ১৬ বছর পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শাহাদাত হোসেন রঞ্জু সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম শাহীন নির্বাচিত হয়েছেন। এছাড়া দুটি সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৯ মে) বিকালে তেঁতুলিয়া অডিটোরিয়াম চত্বরে আয়োজিত সম্মেলন শেষে কমিটির নাম ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় জেলা দায়রা ও জজ আদালতের পিপি ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আদম সুফি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য অ্যাডভোকেট রইচ উদ্দিন সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। শুরুতেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। ২০০৯ সালে সর্বশেষ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews