শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

নতুন অর্থবছরের প্রথমদিনেই বন্দর জেটিতে চার বিদেশি জাহাজ;

  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৩২ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি

২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে। বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন মঙ্গলবার (১ জুলাই) চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থার করছে।
বন্দরের ৫ নং জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ কোটা রেস্টু (গিয়ারলেস) ৬ নং জেটিতে চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এম টি হাইহং, ৭ নং জেটিতে রুপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ এম ভি হিস্টোরি এডুয়ার্ড এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি ডি এস প্রসপারিটি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি সহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এ সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রিড অব কোম্পানি ও রূপপুর প্রজেক্টের মেশিনারিজ পণ্য, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews