বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার;

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌর বিএনপির আনন্দ র‍্যালী;

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (৩সেপ্টেম্বর) বিকাল ৪.৩০ মিনিটের সময় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে গিয়ে শেষ হয়। এতে নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীক। র‍্যালী শেষে টাউন ক্লাব রোডে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন হাওলাদার,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাসানুল কবির লিন,জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন,সাধারন সম্পাদক আফজাল হোসেন টিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক( ২) আলিফ আহমেদ রাজিব প্রমুখ। অনুষ্ঠানে পৌর বিএনপির অন্তর্গত ৯টি ওয়ার্ড এর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন হাওলাদার বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাই একত্রিত হয়ে কাজ করবো। পিরোজপুর ১ আসন ধানের শীষের আসন বিগত দিনে এই আসন ছিনিয়ে নিয়েছিল একটি চক্র আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে আমি পৌরবাসীর কাছে আহবান জানাবো আপনারা সজাগ থাকবেন ফেব্রুয়ারি নির্বাচনকে যেন প্রতিহত না করতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এবং দল যে প্রার্থীকে নমিনেশন দিবে আমরা পিরোজপুর পৌরবাসী তার পক্ষে কাজ করবো এবং তাকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমান এর হাতকে শক্তিশালী করবো। তিনি বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews