সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত; কবিতা: অসির জয়; দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়;

কাউখালীতে ক্লাস চলাকালীন আড্ডা দেয়ায় ৭ শিক্ষার্থীকে আটক;

  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে স্কুল কলেজ চলাকালীন সময়  ক্লাস ফাঁকি দিয়ে ছাত্রছাত্রীদের বাহিরে আড্ডা দেওয়ার সময় কাউখালী থানা পুলিশ ৭ৃশিক্ষার্থীকে আটক করে। অতঃপর লিখিত মুচলেকার মাধ্যমে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
২১ এপ্রিল (সোমবার) সকাল ১১ঘটিকার সময়,কাউখালী উপজেলা চত্বর পুকুরপাড় থেকে উক্ত ছাত্র-ছাত্রীদের আটক করা হয়। জানা যায় উপজেলা পুকুর পাড়ে থাকা একাধিক বৈঠকের উপরে বিভিন্ন সময়ে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়, এমন তথ্যের ভিত্তিতে সরজমিনে সোমবার উক্ত ছাত্র-ছাত্রীদের কাউখালী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৭ জন শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে। ইতিপূর্বে বরিশাল ডিআইজি মোঃ মন্জুর মোরশেদ আলম একটি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,স্কুল চলাকালীন সময়ে এবং রাত আটটার পরে কোন ছাত্র-ছাত্রী দেখা গেলে আটক করা হবে কোন সুপারিশ হবে না। এ বিষয়ে কাউখালী থানা ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, স্কুল কলেজ চলাকালীন সময়ে বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে কাউখালীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও আড়ালে ঘোরাফেরা করে, সোমবার গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলা পুকুর পাড়ে অভিযান চালিয়ে ৭ জন শিক্ষার্থীকে আটক করে অভিভাবককে খবর দেয়া হয়। পরবর্তীতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড জড়িত হবে না বিধায় লিখিত মুচলেকা দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন ভবিষ্যতে এ ধরনের অভিযান আমাদের চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews