শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা; কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ; কুমিল্লার রেস্টুরেন্টে দুই বছরের শিশু ফেলে গেল বিদেশি পরিবার, থানায় সাধারণ ডায়েরি; মহাসড়ক জুড়ে নকল রসমালাইয়ের সাম্রাজ্য: কুমিল্লার ঐতিহ্য হুমকিতে; মাদকমুক্ত ও জনবান্ধব পঞ্চক্রোশী গড়ার প্রত্যয়ে লুৎফর রহমান: পাশে দাঁড়িয়েছেন সর্বস্তরের জনগণ” কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’ কাউখালীর আমরাজুড়ী ফেরিঘাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন; কাউখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, “তরুণদের সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান” পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু; সদর দক্ষিণ থানায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা: এমপি মনিরুলের ফেসবুক স্ট্যাটাসে নয়া মোড়;
Title :

​খেলাফত মজলিস রামু উপজেলা শাখার পুনর্গঠন সম্পন্ন; সভাপতি ইউছুফ নাহিদ, সম্পাদক এম এ হালিম বোখারী;

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক, রামু;

​আদর্শিক ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে খেলাফত মজলিস রামু উপজেলা শাখার পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সম্প্রতি আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ক্বারী ওবায়দুল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করেন খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সম্পাদক প্রফেসর মিজানুর রহমান। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবং সাংগঠনিক নিয়ম অনুযায়ী মাওলানা ইউছুফ নাহিদ-কে পুনরায় সভাপতি এবং সাবেক ছাত্রনেতা এম এ হালিম বোখারী-কে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
​ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন:
সহ-সভাপতি মাওলানা ওসমান গনি ও মাওলানা মুহিববুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বায়তুল মাল সম্পাদক হাফিজ ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা নুরুল কবির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোঃ কাউছার, অফিস সম্পাদক জনাব ছুরত আলম এবং মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা।
​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ বলেন, “ইসলামী সমাজ বিনির্মাণে খেলাফত মজলিসের প্রতিটি কর্মীকে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। রামু উপজেলার এই নতুন কমিটি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে আরও সাহসী ও কার্যকর পদক্ষেপ নেবে বলে আমরা আশাবাদী।”
​নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং আদর্শিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রামু উপজেলায় খেলাফত মজলিসকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews