রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা; সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম; নামফলক উন্মোচনে আনুষ্ঠানিক যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের; আত্রাইয়ে ইউএনওর অভিযানে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা;

চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় লাভ করলেন যারা;

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৭২ বার পঠিত

মোঃ হাসমত আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে
তৃতীয় ধাপে বুধবার সিরাজগঞ্জের
চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: তাজ উদ্দিন, তাহার প্রতীক (দোয়াত-কলম) তিনি ১৪৪৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, তাহার প্রতীক (ঘোড়া) পেয়েছেন ১৩৩০২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো: আব্দুল কাহ্হার সিদ্দিকী তাহার প্রতীক (তালা) ১৫৬৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো: বাবুল আক্তারপ্রতীক (মাইক) পেয়েছেন ১৫০১৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জহুরা পারভীন, তাহার প্রতীক(ফুটবল) ১৭১১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন আকতার, তাহার প্রতীক (হাঁস) পেয়েছেন ১৩৫১০ ভোট।
সহকারী রির্টানিং অফিসার ও চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব রহমান এদিন রাত পৌনে ১১টারদিকে উপজেলা হলরুমে এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, এরা তিনজন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, চৌহালী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews