শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নওগাঁর আত্রাইয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দুই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ; নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪; মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানে গাঁজাসহ আটক-১; তেঁতুলিয়ায় শিক্ষক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত; নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে আত্রাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত; নওগাঁতে দন্ত চিকিৎসকদের নিয়ে সেনসিটিভিটির একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত; কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত ; সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে ৮ জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ ; ৩৭ ঘণ্টার সম্মুখযুদ্ধের স্মরণে আজ রাণীনগর হানাদার মুক্ত দিবস; মঠভারীয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত; আত্রাইয়ে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ; আত্রাইয়ে আলু–ভুট্টা মৌসুমে জমি চাষে ব্যস্ত কৃষকরা; পটুয়াখালী জেলার হস্ত ও কারু শিল্প উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত; তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত; মোংলায় বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান; কাউখালীতে দুর্নীতিবিরোধী দিবস পালিত; পাগলী রাহিমা মা হলেন বাবা রইলেন অজানা; আওয়ামীলীগ নেতার আত্মীয়র নিকট বিএনপি নেতার চাঁদাবাজি ;

বেলকুচিতে প্রকল্পে দুর্নীতি অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর মানববন্ধন;

মো: সোহরাওয়ার্দী হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি ও নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষায় প্রকল্প বাস্তবায়নের দাবীতে যমুনা বিধৌত বেলকুচি উপজেলার ভাঙ্গন কবলিত এলাকাবাসী প্রকল্পে দুর্নীতি ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে মানব বন্ধন কর্মসূচি পালন করে।
রবিবার দুপুরে ২২শে ডিসেম্বর উপজেলার বড়ধুলে যমুনা নদীর পশ্চিমপাড়ে এই মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানব বন্ধনে বড়ধুল এবং বেলকুচি ইউনিয়নের ভাঙ্গনের শিকার ভিটে মাটি হারা সহস্রাধীক বিভিন্ন শ্রেণী পেশা ও বৃদ্ধবয়সী নারী পুরুষ ও শিশু অংশ গ্রহণ করেন।
মানব বন্ধনে বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপড়ি ছোটধুল চরবেল মেহেরনগর হতে বেলকুচি সদর ইউনিয়নের দশখাদা পর্যন্ত চলতি শুষ্ক মৌসুমে নদী তীর রক্ষায় বাঁধ নির্মাণের দাবী জানান এবং বিগত দিনে বিভিন্ন প্রকল্পে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তি জানান অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী জানান মানব বন্ধনের আয়োজনকারী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণ। বলেন এখনই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা না হলে অসহায় পরিবার গুলো হবে ভিটে ছাড়া, এই দুই ইউনিয়নের মধ্যে ২০টি প্রাইমারি স্কুল ৭০টি মসজিদ ৩টি হাইস্কুল ৩টি কবরস্থান ৮টি মাদ্রাসা ও ৮০ হাজার জনবসতি রয়েছে। তাই এদের কথা ভেবে তারাতাড়ি বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ মাহমুদুল হাছান সান্টু, বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, উপজেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক আবুল হাশেম সরকার, বড়ধুল ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আয়নাল হক, সদস্য সচিব লাবলু সরকার, সাবেক ইউপি সদস্য শামিম হোসেন সহ যুবদল সেচ্ছাসেবক দল ও ছাত্র দল এবং অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার