রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি; বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত; নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা; কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা;

মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪;

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ ;
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আপেলসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ছুটিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে আমন ধানের চারা রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে আব্দুল হামিদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আপেল, তার বাবা হায়দার আলী, মা আলেফা বেগম ও চাচা আব্দুল মতিনকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews