শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

লাইসেন্স বিক্রি নিয়ে বদলগাছীতে সংঘর্ষ, আহত কয়েকজন;

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার পঠিত




নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা কাজীর মোড় এলাকায় ব্যাটারিচালিত ভ্যান ও রিকশার লাইসেন্স বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মথুরাপুর ইউনিয়ন ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা সমিতির সভাপতি মো. আত্তার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের লাইসেন্স মথুরাপুর ইউনিয়ন এলাকায় বিক্রি করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউনিয়ন পরিষদের লাইসেন্স-সংক্রান্ত কাগজপত্র ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
আত্তার হোসেন হামলার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অপরদিকে সুজন রহমান নিরপেক্ষ তদন্তের দাবি করেন।
জাহানপুর ইউনিয়ন পরিষদের সচিব উত্তম কুমার মণ্ডল জানান, জাহানপুরের জন্য বরাদ্দ লাইসেন্স অন্য এলাকায় বিক্রি করা আইনবহির্ভূত। বিষয়টি জানার পর লাইসেন্স ফেরত চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।
ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বদলগাছী থানায় লিখিত অভিযোগ হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews