বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পঞ্চগড়ের সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই ; জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা;

মোংলায় বাদাবন সংঘের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত;

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলায় বাদাবন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যলী, আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার চিলা ইউনিয়ন পরিষদ থেকে একটি র‍্যালী বের হয়ে বৈদ্যমারি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলিটেটর নাজমিরা জুঁই এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন, বাদাবন সংঘের ক্রিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শেখ শরীফ উদ্দিন আহমেদ, বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলেটর মেহেদী হাসান, কামরুন্নাহার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। নারী কৃষক ও নারী জেলেরা তাদের অধিকার থেকে বঞ্চিত। নীতি নির্ধারণী পর্যায়সহ সকল ক্ষেত্রে নারীর সমানিধাকার নিশ্চিত করতে হবে। নারীর অধিকার বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরো বলেন, ১৯৭৫ সালের ৮ মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। সেই থেকে শতাব্দির বেশি সময় ধরে পালিত হয়ে যাচ্ছে দিবসটি। কর্ম ঘন্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটাধিকারের দাবী থেকেই উদ্ভুত হয় নারী দিবসের ধারণা। ১৯০৮ সালে প্রায় ১৫ হাজার নারী নিউওয়ার্কের রাস্তায় নেমে ছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews