1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
৯নং সাপলেজা ইউনিয়ন পরিষদ ভবন ও গেইট সংস্কারে বদলে গেছে ইউনিয়নের চিত্র; আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি‘আইজিপি ব্যাজ-২০২৫’ পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঠবাড়ীয়ার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিদর্শন; পিরোজপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত; নওগাঁর বান্দাইখাড়া ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ; কোরবানিকে সামনে রেখে কাউখালীতে ভেটেরিনারি ওষুধের দোকানে অভিযান ও জরিমানা; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত; ধান মাড়াইয়ের মেশিন সরানো নিয়ে সংঘর্ষ, আহত ৪; ঝুলন্ত জেলের মরদেহ উদ্ধার কাউখালীতে,অপমৃত্যু মামলা; নওগাঁয় ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় কৃষকরা;

মোংলায় যুবদল নেতা বাহারুল স্মরণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বাহারুল হাওলাদার-এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল,শীত বস্ত্র ও খাবার বিতরণ।
বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় সুন্দরবন ইউনিয়নের কাটাখালী চায়না মার্কেট এলাকায় স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের উপস্থিতিতে আলহাজ্ব বাহারুল হাওলাদার এর একমাত্র পুত্র মোঃ তানবীর আহম্মদ জয় দুঃস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
এ সময় বরেণ্য রাজনীতিক আলহাজ্ব বাহারুল হাওলাদারের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মান্নান হাওলাদার, মোংলা উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু হানিফ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ ইমরান হোসেন,প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন হোসেন, মোংলা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ ফারুকুল ইসলাম মৃধা, সুন্দরবন ইউনিয়ন সাবেক বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, বিএনপির সিনিয়র নেতা মোঃ আতিয়ার রহমান শিকারী, মোঃ ওয়াদুদ,মোংলা উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
এ সময় বক্তারা বলেন, বাহারুল হাওলাদার তার অমর র্কীতির মাধ্যমে আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন।তিনি আমাদের সুখ দুঃখের সাথী ছিলেন। একজন প্রকৃত অভিভাবকের যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করে গেছেন। আমাদের প্রিয় অভিভাবক বাহারুল হাওলাদার শুন্য আজও প্রতি ক্ষণে অনুভব করি। দেশ ও জাতির ক্রান্তিকালে বাহারুল হাওলাদারের মত নেতৃত্বের আজ বড়ই অভাব। পরে বাহারুল হাওলাদার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় ৪নং ওয়ার্ডে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন’ সভাপতিত্বে সাবেক জেলা ছাত্রদলের সদস্য মোঃ সাগর শিকারী, মোংলা উপজেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল মোল্লা, বিএনপি নেতা মোঃ খান জাহান, যুবদলর নেতা মোঃ কবির আঁকন,রেজাউল হাওলাদার, মোঃ মারুফ বাবু, নয়ন মুসল্লী,রবিউল হাওলাদার,মোঃ হাছান হাওলাদার ও সবেক ছাত্র নেতা মোঃ সোহাগ হাওলাদার সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews