শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’ কাউখালীর আমরাজুড়ী ফেরিঘাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন; কাউখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, “তরুণদের সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান” পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু; সদর দক্ষিণ থানায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা: এমপি মনিরুলের ফেসবুক স্ট্যাটাসে নয়া মোড়; পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার; দে‌বিদ্বা‌রে স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি গঠন; বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি নিহত; কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত; মা-বাবার কবরে বরফ পানি ছিটানো: ইসলামী নীতি নাকি অজ্ঞতা?
Title :

যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থেকে নারী শিশুসহ ২১ জন উদ্ধার;

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১ অক্টোবর বুধবার রাত ১১টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়।
সিয়াম-উল-হক বলেন, অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী চক্র পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মানব পাচাররোধে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে টেকনাফে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews