শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

আগ্রাসন বিরোধী আন্দোলন: একটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ;

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ বার পঠিত




সোহরাওয়ার্দী হোসাইন;

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে “আগ্রাসন বিরোধী আন্দোলন” নামে একটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে। সংগঠনটির উদ্যোক্তা হিসেবে সাবেক ছাত্রনেতা আলামিন আটিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সংগঠনটি নির্বাচন-বিমুখ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা এবং দেশের সাংস্কৃতিক আগ্রাসন ও বৈদেশিক হস্তক্ষেপ মোকাবিলায় নিবেদিত থাকবে।
সংগঠনটির মুখ্য সংগঠক আলামিন আটিয়া জানান, আগ্রাসন বিরোধী আন্দোলনের সাংগঠনিক কাঠামো হবে তিনস্তরবিশিষ্ট। এর মধ্যে রাষ্ট্রের সিনিয়র সিটিজেন ও বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত হবে উপদেষ্টা প্যানেল, অবসরপ্রাপ্ত সামরিক সদস্য, আমলা ও সাংবাদিক নেতা এবং বিশিষ্টজনদের নিয়ে গঠিত হবে ইন্টিলিজেন্ট প্যানেল এবং সবশেষে থাকবে অপারেশন প্যানেল, যা ছাত্রনেতা ও এক্টিভিস্টদের নিয়ে গঠিত হবে এই প্যানেল, যেখানে সভাপতি, সাধারণ সম্পাদক ও মুখপাত্রসহ বিভিন্ন দায়িত্বশীল সম্পাদকগণ থাকবেন।
আলামিন আটিয়া আরও বলেন, সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও মহানগরী থেকে আগ্রাসন বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবেন এবং বিশেষভাবে আলেম সমাজ ও অন্যান্য জনপ্রতিনিধিত্বশীলদের অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হবে। জাতিগত ও সাংস্কৃতিক আগ্রাসন, বাণিজ্যিক আগ্রাসন বিদেশি হস্তক্ষেপ মোকাবিলায় এটি একটি শক্তিশালী প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে।
সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে কাজ করবে এবং ভবিষ্যতে যেন কোন বৈদেশিক আগ্রাসন না ঘটে, তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতিটি স্তরে কার্যক্রম পরিচালনা করবে। এর পাশাপাশি সংগঠনটি বাংলাদেশের জাতীয় নেতাদের সাথে ঐক্য গঠন করে জাতীয় স্বার্থে কাজ করার জন্য আহ্বান জানাবে। এমনকি রাজনৈতিক দলের সম্পৃক্ততা বহাল রেখেও সংগঠনটির সাথে যুক্ত থাকার ব্যাপারে নীতিগত কোনো প্রতিবন্ধকতা নেই, তবে সর্বদলীয় প্রভাব থেকে মুক্ত থাকবে এই সংগঠন। কারণ, আগ্রাসন বিরোধী আন্দোলন দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় একটি নতুন শক্তি, যা কেবল দেশের জনগণের স্বার্থে একত্রিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews