শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ কর্তৃক সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার;

  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৪১৮ বার পঠিত



ডেক্স রি‌পোর্টার ;

ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ১৩ মার্চ ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানায় গত ১২ মার্চ মঙ্গলবার রাত অনুমান ৯টায় অঞ্জাতনামা তিন ব্যক্তি নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার গন্ডা ইউনিয়নের আব্দুল কাইয়ুম এর ছেলে তোফায়েল আহমেদ (১৯) তার অটোরিকশা চালানো অবস্থায় কেন্দুয়া থানাধীন স্থানীয় মরিচপুর হতে অটোভাড়া করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ি এলাকায় আসে।অটো নিয়ে আঠারবাড়ি মেইনরোড হতে গাবরকালিয়ানে যাওয়ার সরুলিংক রোডে প্রবেশ করে। কিছু দুর যাওয়ার পর এক পর্যায়ে তিনজন যাত্রী তোফায়েলের অটোরিকশা টি ছিনতাইয়ের চেষ্টা করে।
এ সময় অটোচালক তোফায়েল বাধা দিলে যাত্রীদের মধ্যে একজন তোফায়েলকে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক অটোটি ছিনতাইকরে পালিয়ে যায়।চালক দ্রুত দৌড়ে পার্শ্ববতী এক ইটভাটার সামনে গিয়ে চিৎকার করতে থাকলে আশপাশের শ্রমিক ও সাধারণ জনগন এগিয়ে আসে।
একই সাথে পার্শ্ববতী এলাকায় টহলরত ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি মোবাইল টিম ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান মাজেদ এর নেতৃত্বে দ্রুত পিছু নিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ পুরো এলাকা ঘেরাও করে জনৈক ওমর ফারুকের বাড়ির পশ্চিম পাশের বাঁশঝাড় থেকে ছিনতাইকৃত অটোরিকশা সহ অস্ত্রধারী সন্ত্রাসী ছিনতাইকারী মোঃ ওয়াসিম আকরাম খান ( ৪০) পিতা মৃত মোহাম্মদ আলী খান সাং চরখিদীরপুর থানা কেন্দুয়া জেলা নেত্রকোনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের এস আই মোঃ জাহাঙ্গীর আলম, এএস আই আরাফাত হোসেন ছিনতাই কারী ওয়াসিম আকরাম খান এর দেহ তল্লাশি করে ৫ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানায় ধৃত আসামী ওয়াসিম আকরাম খান এর বিরুদ্ধে খুন অস্ত্র ও বিস্ফোরক উপাদানাবলী আইনে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। যা ধৃত আসামি নিজেই স্বীকার করেছে ।পুলিশ সুপার আরও জানায় ওয়াসিমের সাথে থাকা পালিয়ে যাওয়া দুই জনকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে পুলিশ নিরলস কাজ করছে।
সে সাথে তিনি আরও জানায় আসামির বাবাকেও স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কুপিয়ে হত্যা করে।পরে ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews