শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

উখিয়ায় বিট কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে পাহাড় নিধনের অভিযোগ;

  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৬০ বার পঠিত




স্টাফ রিপোর্টার;

প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত বনাঞ্চল কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন ইনানী বিট এর এক কর্মকর্তার নানা ধরনের অভিযোগ তুলেছেন হরিণ মারা গ্রামের স্থানীয়রা।
উখিয়া রেঞ্জের এর অন্তর্ভুক্ত ইনানী বিটের এক কর্মকর্তা মোটা অংকের টাকা নিয়ে ময়দানে পরিণত করতেছে মস্ত বড় পাহাড়।
হরিণ মারা গ্রামের মাশারফ আলীর ছেলে আবুল কালাম এবং তার ছেলে নয়ন এর নেতৃত্বে উক্ত গ্রামের সর্ববৃহৎ পাহাড় কেটে ময়দানে পরিনত করে ফেলেছে এবং অতীতেও তারা আরও অনেক গুলো পাহাড় কেটে ময়দানে পরিণত করে আসছিল।
এ বিষয়ে স্থানীয়রা বিট অফিসারদেরকে একাধিকবার অভিযোগ দিলেও তারা তা কানে নেয়না।
স্থানীয়রা বলেন,পাহাড় খেকোদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার কারনে আমাদের অভিযোগ বিট কর্মকর্তারা গ্রহণ করতেছেনা।আমরা একাধিকবার বিট কর্মকর্তাদের এই পাহাড় কাটা নিয়ে অভিযোগ করেছিলাম।
আলোচিত বিট কর্মকর্তার নাম স্থানীয়রা চিহ্নিত করে দিলেও জড়িত থাকার বিষয়টির আরও পূর্ণাঙ্গভাবে সত্যতা যাচাইয়ের জন্য সংবাদিক সহ অন্যান্য প্রতিনিধিগন বর্তমানে আরও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে পূঙ্খানুপুঙ্খ ভাবে তার সম্পুর্ণ অপকর্মের বিষয়টি নিউজে আনা হবে।
স্থানীয়রা জানান,এখানে বিগত সময়ে একজন বিট কর্মকর্তাকে হত্যা করার পর থেকে গাছ এবং পাহাড় কাটার উপদ্রব বেড়ে গেছে। আবুল কালামের মত বড় বড় মাফিয়ারা বিট কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে তাদের ইচ্ছে মত পাহাড় কাটে আর কেউ কিছু বলেলও তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকে।
এই পাহাড় গুলো কাটার সময় গ্রামের অনেকেই বাঁধা দেওয়ার চেষ্টা করলেও তোয়াক্কা করেনা বলে জানায় স্থানীয়রা। বর্তমানে পাহাড়টির বড় অংশ কেটে ময়দানে পরিনত করে ফেলেছে।
গ্রামবাসীর দাবি গ্রামে যারা অবৈধভাবে পাহাড় কাটছে তাদের সহ সহযোগী বিট কর্মকর্তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হউক।
হরিণ মারা নামের এলাকায় সরকারি বনভূমি দখল করে পাহাড় কেটে বাড়ি নির্মাণের জন্য জায়গা তৈরি করতেছে এলাকার প্রভাবশালীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews