বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উন্নত মিল্কিং মেশিন বিতরণ; কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার; মঠবাড়ীয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ; মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ; মোংলায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ২য় দিনের কর্মবিরতি; কালকিনি–৩ আসনে চার প্রার্থীর দৌড়ঝাঁপ, ভোটের মাঠে জমে উঠেছে লড়াই; আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি; আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার; পবিত্র শবে বরাতে করনীয় কি ; সিরাজগঞ্জ -৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা; ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মোংলায় তিনদিনের অবস্থান ও বিক্ষোভ; পারিবারিক কলহের জেরে স্ত্রীর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে চকরিয়ার গণসংযোগে-সালাহউদ্দিন আহমদ ১২ই ফ্রেবরুয়ারি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মাইক্রোবাস মাহিন্দ্র ইজিবাইক চালকদের সাথে মত বিনিময়; নওগাঁয় খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা; সান্তাহার থেকে দুই কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চুরির মালামাল; মোংলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু; ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত; নেছারাবাদে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার;

কদমতলায় ধানের শীষের সমর্থনে মিছিল ও আলোচনা সভা;


‎​পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে ধানের শীষের সপক্ষের গণজোয়ার সৃষ্টি করতে এক প্রচার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম খাঁনের নেতৃত্বে
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পিরোজপুর – ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন কদমতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম সেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল সেখ প্রমূখ,
‎কদমতলা বাজার সংলগ্ন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।
‎​আলোচনা সভার আগে কদমতলার প্রধান প্রধান সড়কে একটি মিছিল বের করা হয়। ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে নির্ধারিত সভাস্থলে এসে শেষ হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায় আছে। কদমতলাবাসীর এই অভূতপূর্ব সাড়া প্রমাণ করে যে, তারা উন্নয়নের ধারা ও অধিকার আদায়ে ধানের শীষের সঙ্গেই আছে।” তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার এবং ভোট গণনার শেষ সময় পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করার আহ্বান জানান।
‎কদমতলা​ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “কদমতলা বরাবরই ধানের শীষের ঘাঁটি। আমরা প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি। কোনো ষড়যন্ত্রই সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত গণজোয়ার থামাতে পারবে না।”

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার