শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পোনা মাছ অবমুক্ত, শোভাযাত্রা ও আলোচনা সভা;

  • Update Time : রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ১১৬ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার(১৬আগস্ট)বেলা ১১টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো. রাইসুল ইসলাম,কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আরমান হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম(দুলাল), সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, এ ছাড়াও মৎস্যজীবী দলের সভাপতি এনায়েত হোসেন মন্টু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ,কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যসম্পদ রক্ষায় সরকারি বিধিবিধান মেনে চলার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “মৎস্য দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কাউখালীতে মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি নদী-খাল ও জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং সরকারি নির্দেশনা মেনে চললে মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “জাতীয় মৎস্য পক্ষের মূল উদ্দেশ্য হলো মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে মানুষকে সচেতন করা। কাউখালীতে মৎস্য চাষ ও উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী ও চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সরকারি পরামর্শ অনুযায়ী মাছ চাষে উৎসাহিত করা হচ্ছে।”
তিনি আরও বলেন,নদী-খালে অবৈধ জাল ব্যবহার ও মা মাছ নিধন বন্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসন, মৎস্যজীবী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মৎস্যজীবী ও মৎস্যচাষি অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews