শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

কাউখালীতে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত;

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পঠিত




কাউখালী(প্রতিনিধি) ;

পিরোজপুরের কাউখালী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বুধবার বিকেল ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী মদনমোহন জিউর আখড়াবাড়ি থেকে রথযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় সভাপতিত্ব করেন শংকর বসু। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অলোক কর্মকার,সাংগঠনিক সম্পাদক লিটন কৃষ্ণকর ও বাদল হালদার,যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কর্মকার,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ধলু শীল,পূজা উদযাপন কমিটির সভাপতি রতন চক্রবর্তী এবং কৃষ্ণ কুণ্ড সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এইস এম দ্বীন মোহাম্মদ সহ প্রায় দুই শতাধিক ভক্তের অংশগ্রহণে রথযাত্রাটি মদনমোহন আখড়াবাড়ি থেকে দক্ষিণ বাজার,উপজেলা পরিষদ চত্বরের সম্মুখ,সদর রোড ও উত্তর বাজার প্রদক্ষিণ করে বিকেল ৫টা ২০ মিনিটে কচুয়াকাটি শ্রীগুরু আশ্রমে পৌঁছায়। পুরো পথজুড়ে ভক্তদের মধ্যে ছিল উৎসবের আমেজ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য।
রথযাত্রা উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews