শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

কাউখালীতে ১০ বছরের মানসিক ভারসাম্যহীন শিশু নিখোঁজ,সন্ধান চেয়ে পিতা-মাতার আকুতি;

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৭৮ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন থেকে তাওহিদ মৃধা (১০) নামে এক মানসিক ভারসাম্যহীন শিশু নিখোঁজ হয়েছে। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়,গত ৯ জুন ২০২৬, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে নিজ বাড়ির সামনের এলাকা থেকে তাওহিদ মৃধা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় শিশুটির বাবা মো. বেল্লাল মৃধা কাউখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৬৫,তারিখ:১৬ জুন ২০২৬) করেন। জিডিতে উল্লেখ করা হয়, তাওহিদ মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
নিখোঁজ শিশুটির নাম তাওহিদ মৃধা (১০)। পিতা: মো. বেল্লাল মৃধা এবং মাতা: রিক্তা বেগম। তার গ্রামের বাড়ি শিয়ালকাঠী, উপজেলা কাউখালী,জেলা পিরোজপুর।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মো.আনোয়ার হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে,শিশুটি মানসিক ভারসাম্যহীন। সন্তানটি যেন দ্রুত তার বাবা-মায়ের কাছে ফিরে আসতে পারে,সে জন্য উপজেলার সকল সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। প্রচার-প্রচারণার মাধ্যমে কেউ তার সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে বা থানায় যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”
শিশুটির কোনো সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে ০১৩২৩-৬৩১২৩৫ অথবা মা রিক্তা বেগমের ০১৩০৬-২২৬২০০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews