শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পঠিত




মো: নুরুজ্জামান খোকন ;
কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় পৃথক অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) ভোরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়,শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কাউখালী থানার মোবাইল-২১ ডিউটির অংশ হিসেবে এসআই (নিঃ) মো.মহিউদ্দিন শেখের নেতৃত্বে একটি পুলিশ দল উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে শিয়ালকাঠী এলাকার মৃত দেলোয়ার হোসেন জমাদ্দারের ছেলে মো.সোহেল জমাদ্দার (৪০)-এর কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং মৃত রশিদ হাওলাদারের ছেলে মো. মিল্টন হাওলাদার (৩৭)-এর কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২৫ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (এফআইআর নং-০৮/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন,”মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। জনগণের সহযোগিতা পেলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews