শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

কালকিনিতে গোয়েন্দা পুলিশের অভিযানে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ গ্রেফতার-১;

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৭৩৯ বার পঠিত



মোঃ সায়েম মাতুব্বর
মাদারীপুর প্রতিনিধি–

মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকা থেকে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে নাসির কাজী নামের একজনকে আটক করা হয়। জানা যায় আটককৃত আসামী নাসির কাজীর বাড়ি কুমিল্লা জেলার। বাচ্চু কাজীর ছেলে।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা এলাকায় ককটেল বহন করে নিয়ে আসা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে চালায় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম।

পরে ফাসিয়াতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে স্কুলব্যাগ ভর্তি ককটেল উদ্ধার করা হয়।

এসময় স্কুলব্যাগ বহনকারী নাসির কাজী নামের একজনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা কালকিনি থানার পুলিশও অংশ নেয়।

এবিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা ভীড় করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এবিষয়ে মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটক নাসির কাজী দীর্ঘদিন যাবত জেলার বিভিন্নস্থানে ককটেল, হাতবোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র সস্ত্র বিক্রি করতো বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন,আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো আনা হয়েছিল। তবে, স্কুলব্যাগে কতগুলো ককটেল আছে এখনও বলা সম্ভব জাচ্ছে না।

ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়করণ ইউনিট (ডিস ডিসপোজাল ইউনিট) আসলে ককটেলের সংখ্যা বলা যাবে। তাদেরকে খবর দেয়া হয়েছে। পরে এগুলো নিস্ক্রিয়করণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews