সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কালকিনিতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন; জামালপুরের যৌনপল্লীতে মাদক ব্যবসার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা ; কুমিল্লায় চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা; চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান; নীরবতা দুর্বলতা নয়, সংযমই একজন প্রবীণ নেতার প্রকৃত শক্তি; মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের প্যারালাইসিস রোগী রফিকুল ও তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রী মমতা; কবিতা: আমাদের ছোট বিল; প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য, দেবিদ্বারে বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ সভা; জিয়ানগরে মৎস্য পক্ষ’ ২০২৬ এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি মাসুদ সাঈদী; দৃশ্যমান দুর্যোগের বাইরে অদৃশ্য জলবায়ু সংকট;

কালকিনিতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন;

  • Update Time : সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

মুন্সী ফরহাদ হোসেন, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে একাধিক মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার দুপুরে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ৭৯ বছর বয়সী আব্দুল মান্নান বেপারী অভিযোগ করেন, জমি বিরোধকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পরপর তিনটি মামলা করা হয়েছে। একই সঙ্গে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের বাড়িছাড়া করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় তিনি কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম বাবুর বক্তব্য পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews