শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

কালকিনিতে শত্রুতার জেরে শিক্ষকের হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ;

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬২ বার পঠিত




কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ

​মাদারীপুরের কালকিনিতে শত্রুতার জেরে মোঃ রাজন শিকদার(৩৫) নামে এক শিক্ষককে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলায় ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত রাজন উপজেলার ১৫৮ নং চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং পৌর এলাকার দক্ষিন রাজদী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মাজেদ শিকদারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, শিক্ষক রাজন শিকদার বৃহস্পতিবার স্কুল ছুটি শেষে বিকাল ৫টার দিকে বাড়িতে দিকে রওনা দেন। স্কুল বেশ দুরে হওয়ার অর্ধেক পথ পর্যন্ত আসতে সন্ধ্যা ঘনিয়ে আসে। পথিমধ্যে পুর্বে থেকে ওৎ পেতে থাকা আলীনগর সস্তাল এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী মিলন মোল্লার নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরে মিলন মোল্লার কয়েকজন সহযোগীরা মিলে শিক্ষক রাজন শিকদারকে একা পেয়ে রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থান জখম করে এবং তার দুই পা-একটি হাত ভেঙ্গে দেয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। তবে ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষক সমাজ ও স্থানীয় এলাকাবাসী অবিলম্বে হামলাকারী মিলন মোল্লাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে শুক্রবার সকালে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।  আহত শিক্ষক রাজন শিকদার জানান, আমরা উপর হামলা করা হবে এ বিষয়টি আগে থেকেই আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি বেগম জানতো। আমাকে যারা আক্রমণ করেছে তারা লিপির ঘনিষ্ঠ লোকজন। আমি আইনের কাছে বিচার চাই। আহত শিক্ষক রাজনের বাবা মাজেদ শিকদার জানান,মিলন মোল্লা এলাকায় অবৈধ বালু ব্যবসা চালিয়ে আসছে। এর প্রতিবাদ করায় রাজন শিকদারের সাথে বিভিন্ন বিষয়ে তার বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে আগে থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। হামলার সময় মিলন মোল্লা সরাসরি নেতৃত্ব দেন বলে তিনি জানান। তবে অভিযুক্ত মিলন মোল্লার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি বেগম জানান, আমি মারামারির বিষয় কিছু জানি না। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, বিষয়টির ব্যাপারে আমরা অবগত আছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews