শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

কুমিল্লা উত্তর রথযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির কঠোর নির্দেশনা-এফএম তারেক মুন্সী;

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৮৭ বার পঠিত




মোঃ মাসুদ রানা; কুমিল্লা জেলা প্রতিনিধি;

আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
জুলাই ২০২৬ তারিখের চিঠিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী সহ দেশের সকল জেলা ও মহানগর নেতৃবৃন্দকে এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের রথযাত্রা উৎসব আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হবে। রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার পর ২৪ জুলাই শুক্রবার উল্টো রথ উদযাপিত হবে।
বিএনপি জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি, সংহতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী দলটি। রথযাত্রা ও উল্টো রথকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্রকারী বা দেশের ভাবমূর্তি বিনষ্টকারীরা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য দলের নেতা-কর্মীদের সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে।
চিঠিতে দেওয়া ৫ দফা নির্দেশনা:
নিরাপত্তা নিশ্চিতকরণ স্ব স্ব এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে, শান্তি ও স্বস্তির সাথে উৎসব পালন করতে পারে, সেজন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের নিরাপত্তাসহ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে।
স্বেচ্ছাসেবক টিম গঠন জেলা সদর ও মহানগর এবং এর অধীন প্রত্যেক উপজেলা/থানা/পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রথযাত্রা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করতে হবে।
নেতৃবৃন্দের দায়িত্ব জেলা ও মহানগর নেতৃবৃন্দকে উল্লিখিত নির্দেশাবলী প্রত্যেক উপজেলা/থানা/পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে অবহিতকরণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে।
কেন্দ্রীয় সমন্বয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকগণ স্ব বিভাগে নির্দেশাবলী বাস্তবায়নে সমন্বয় সাধন করবেন।
সার্বিক তদারকি ষড়যন্ত্রকারীরা যাতে রথযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সর্বত্র নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, “বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। রথযাত্রা ও উল্টো রথে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সেজন্য কুমিল্লা উত্তর জেলার সকল উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কেন্দ্রীয় নির্দেশনা কঠোরভাবে মেনে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উপজেলায় স্বেচ্ছাসেবক টিম গঠন করে আমরা উৎসবের নিরাপত্তা নিশ্চিত করব।”
দলীয় সূত্র জানায়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উৎসবে পাশে থাকার বার্তা দিতেই বিএনপির এই উদ্যোগ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews