শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ; আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত,আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা ; নওগাঁয় নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার,৩৬ ঘণ্টা পর মিলল সন্ধান; দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া; নতুন সাজে যাত্রা শুরু করল পপুলার ডায়াগনস্টিক সেন্টার; কাউখালীতে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত; রায়গঞ্জে নতুন সুরের ডাক: বারবার কারা নির্যাতিত নেতা আবু শামা সরকারের নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে চান্দাইকোনা; কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫; কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা;

গাজীপুরে জিহাদি খেজুরের কেজি ২৮০ টাকা ;

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩৪০ বার পঠিত

ডেক্স রি‌পোর্টার;

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সারা দিন পানাহারে বিরত থেকে সিয়াম সাধনার পর ইফতারে খেজুর মুখে দেন প্রায় সব মুসল্লি। রোজাদাররা মনে করেন, এই ফল দিয়েই ইফতার করতেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) কাজেই ইফতারে ফলটি মুখে দেওয়া সুন্নত। সে কারণেই রমজান মাসে বাংলাদেশে খেজুরের চাহিদা অনেক বেড়ে যায়।রমজান মাস উপলক্ষে দেশে প্রতিবছর মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রচুর পরিমাণ খেজুর আমদানি করা হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রময় হয়নি। তবে দামটা অনন্য বারের থেকে অনেক বেশি। বিক্রেতাদের দাবি, আমরা যেভাবে কিনেছি বিক্রি করছি ঠিক সেই হিসাবেই।মঙ্গলবার (১২ মার্চ) গাজীপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সর্বোচ্চ দামে এক কেজি ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে আম্বার খেজুর। গাজীপুর যেহেতু শিল্পঅধ্যুষিত জেলা। এখানাকার অধিকাংশ মানুষ বিভিন্ন শিল্পকারখানায় কাজ করেন। তাদের আয় স্বল্প। যার কারণে এসব খেটে খাওয়া মানুষ আয়ের সঙ্গে ব্যয়ের মিল রেখে খরচ করেন। ফলে, রমজান উপলক্ষে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জিহাদি খেজুর। বাজারে এই খেজুর বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। অথচ গত রোজায় এই খেজুর বিক্রি হয়েছে ১৮০ টাকায়।এছাড়াও, বাজারে ‘লুলু’ খেজুর ১ কেজি ৪০০ টাকা , ‘কালাস’ খেজুর ১ কেজি ৩৫০টাকা , ‘মেডজল’ খেজুর ১ কেজি ১৫০০ টাকা, ‘বরই’ খেজুর ১ কেজি ৬০০ টাকা, ‘আজোয়া’ খেজুর ১ কেজি ১১০০ টাকা, ‘মাবরুম’ খেজুর ১ কেজি ১৩০০ টাকা, ‘ধাপাস’ খেজুর ১ কেজি ৭০০ টাকা, ‘সুক্কারী’ খেজুর ১ কেজি ৬৫০ টাকা, ‘কামরাঙা আজোয়া’ খেজুর ১ কেজি ৬০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।খেজুর কিনতে আসা মেজবাহ উদ্দিন বলেন, খেজুরের দাম বেশি, তবুও কিনতে হচ্ছে। ইফতারে খেজুর না থাকলে অপূর্ণতা লাগে। এজন্য ২ কেজি খেজুর নিলাম ৮০০ টাকা দিয়ে। দেখতে কালো এই খেজুরের নাম দোকানদার বললেন লুলু।ছানোয়ার নামে এক দিনমজুর বলেন, সবচেয়ে কমদামি খেজুর ২৮০ টাকা। এই দামেও কিনে খাওয়া আমাদের জন্য কষ্টকর। ভালো খেজুরের আশা করি না।বিক্রেতা ফখরুল বলেন, এবার খেজুর বেশি দামে কিনতে হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই দাম একটু বেশি। দাম বেশি হলেও বিক্রিতে প্রভাব পরেনি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জিহাদি খেজুর।এদিকে, বাজারে তরমুজ ৮০ টাকা কেজি, মুড়ি ৮০ টাকা কেজি, শসা ১০০ টাকা কেজি, ছোলা ১১০ টাকা কেজি, পুদিনাপাতা ১০০ গ্রাম ২০ টাকা, ধনে পাতা ২০ টাকা মুঠি, লেবুর হালি ৬০ থেকে ৭০ টাকাতে বিক্রি হতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews