শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

গোপালগঞ্জের জলিরপাড়ে গরু জবাই নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে আলোচনা;

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৭৬ বার পঠিত




ডেক্স রিপোর্টার ;

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে গরু জবাই সংক্রান্ত একটি কথিত মৌখিক নির্দেশনার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সম্প্রতি ইউনিয়নের কিছু এলাকায় গরু জবাই না দেওয়ার বিষয়ে ‘উপর মহলের নির্দেশ’ রয়েছে বলে প্রচার করা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি লিখিত নির্দেশনা বা প্রশাসনিক আদেশের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জলিরপাড় ইউনিয়নে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস রয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে অধিকাংশই অমুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেলেও স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিছু স্থানীয় বাসিন্দা। তাদের মতে, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং বৈধ খাদ্যাভ্যাসের অধিকার নিশ্চিত করা উচিত।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। ফলে তাদের মতামত ছাড়া অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না।
সচেতন মহলের মতে, বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও উত্তেজনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গরু জবাই নিষিদ্ধ করার কোনো সরকারি সিদ্ধান্ত বা প্রশাসনিক আদেশের তথ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews