বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সদর দক্ষিণ থানায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা: এমপি মনিরুলের ফেসবুক স্ট্যাটাসে নয়া মোড়; পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার; দে‌বিদ্বা‌রে স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি গঠন; বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি নিহত; কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত; মা-বাবার কবরে বরফ পানি ছিটানো: ইসলামী নীতি নাকি অজ্ঞতা? জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মধ্যে চারা ও কৃষি উপকরণ বিতরণ; ২২ নং ওয়ার্ডের আধুনিকায়ন: রনি সরকারের মহাপরিকল্পনায় উন্নয়নের নতুন দিগন্ত; দেবিদ্বার নিউ মার্কেটে বাস পার্কিং করে যানজট: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা; আত্মকর্মসংস্থানের গুরুত্ব;
Title :

জনগণের দুর্ভোগ লাঘবে কাজ: সাপলেজায় কালভার্ট নির্মাণে স্বস্তি ফিরেছে ৫০০ মানুষের;

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর):

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের সাপলেজা গ্রামে একটি জরাজীর্ণ খালের সাঁকোর পরিবর্তে নতুন কালভার্ট নির্মাণ করা হয়েছে। এতে করে প্রায় ৫০০ মানুষের যাতায়াত এখন সহজ ও নিরাপদ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই খালের ওপর নির্মিত সাঁকোটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেহাল অবস্থায়। প্রতিদিন গ্রামবাসী জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতেন। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুলে যেতে চরম দুর্ভোগ পোহাতে হতো এবং প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটত।
এ অবস্থায় বিষয়টি নজরে আসে মঠবাড়ীয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলামের। তিনি নিজ উদ্যোগে দ্রুত ব্যবস্থা নিয়ে সেখানে একটি স্থায়ী কালভার্ট নির্মাণ সম্পন্ন করেন।
নতুন এই কালভার্ট চালু হওয়ার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, প্রায় ২০ বছরের কষ্টের অবসান হয়েছে এবং এখন যাতায়াত অনেক সহজ ও নিরাপদ।
এলাকাবাসী আরও জানান, সাপলেজা ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়নে ইতোমধ্যে বেশ কিছু দৃষ্টিনন্দন কাজ বাস্তবায়ন হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ভবন, প্রবেশদ্বার (গেট), বাজারের পেভমেন্ট, টিনশেড (টলসেট), ড্রেনেজ ব্যবস্থা, ঘাটলা ও সড়ক উন্নয়ন উল্লেখযোগ্য।
এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণার কথাও উল্লেখ করেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সাপলেজা ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews