বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন;

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৫ বার পঠিত



জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নির সভাপতিত্বে হাজার হাজার নেতাকর্মী ব্রিজ সংলগ্ন চত্বরে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালী সহকারে উপজেলা মোড় ঘুরে নিশানা মার্কেটের সামনে এসে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি তার বক্তব্যে বলেন, “শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সংকটময় সময়ে তিনি জনগণের অধিকার রক্ষায় বিএনপি গঠন করেন। আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
সাবিরা নাজমুল মুন্নি তার বক্তব্যে বলেন বলেন, দেশের রাজনীতির আকাশে আবারো সংকটের কালো মেঘ ঘনিয়ে আসছে। গত ১৬ বছরে নানা ষড়যন্ত্র দেখলেও সামনে এগিয়ে যেতে হবে। তাঁর মতে, সংকটের সমাধান হলো ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়া। উক্ত কর্মসূচিতে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন, সাবেক আহবায়ক মুর্তজা ইলাহী টিপু, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews