রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার; বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে খন্দকার নাজমুল ইসলামের শুভেচ্ছা; দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার; শাহাগোলা ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসাবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী – নাসির উদ্দিন চঞ্চল ; জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- রিশাদ রেজওয়ান; মেলান্দহে শোকজকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ; কুমিল্লা নির্ঘুম রাত কাটাচ্ছেন গোমতী পাড়ের মানুষ; চার মাস ধরে খুঁড়ে রাখা কচুয়া-বাজেধনেশ্বর সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ; সাপলেজায় রাজহাঁস চুরির অভিযোগে তিনজন আটক, পুলিশের কাছে সোপর্দের প্রস্তুতি; দেবীদ্বারের কবরস্থানে কিশোর-কিশোরীকে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবাদ;

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার;

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ডাকাতি ও চুরি মামলার ৬ জন, মারামারি মামলার ২ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার দাউদকান্দি মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, চট্টগ্রামের হাটহাজারী, কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও চুরি মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আলাউদ্দিনের বিরুদ্ধে ২১টি এবং মো. আনিছের বিরুদ্ধে ১৭টিসহ দেশের বিভিন্ন থানায় স্বর্ণ চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া ২ জন গৌরীপুর বাজার ও সুনামগঞ্জে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মারামারি মামলার আসামি মো. আলম (৫৫) ও ফাতেমা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করেন।
এছাড়া এসআই রবিউল ইসলাম বিশেষ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেল (২৬)-কে গ্রেপ্তার করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews