বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উন্নত মিল্কিং মেশিন বিতরণ; কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার; মঠবাড়ীয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ; মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ; মোংলায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ২য় দিনের কর্মবিরতি; কালকিনি–৩ আসনে চার প্রার্থীর দৌড়ঝাঁপ, ভোটের মাঠে জমে উঠেছে লড়াই; আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি; আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার; পবিত্র শবে বরাতে করনীয় কি ; সিরাজগঞ্জ -৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা; ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মোংলায় তিনদিনের অবস্থান ও বিক্ষোভ; পারিবারিক কলহের জেরে স্ত্রীর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে চকরিয়ার গণসংযোগে-সালাহউদ্দিন আহমদ ১২ই ফ্রেবরুয়ারি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মাইক্রোবাস মাহিন্দ্র ইজিবাইক চালকদের সাথে মত বিনিময়; নওগাঁয় খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা; সান্তাহার থেকে দুই কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চুরির মালামাল; মোংলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু; ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত; নেছারাবাদে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার;

দীর্ঘ দুই দশক পর নওগাঁয় তারেক রহমানের নির্বাচনি জনসভা, এটিম মাঠে জনসমাগম;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

দীর্ঘ প্রায় দুই দশক পর নওগাঁয় অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের ঐতিহাসিক এটিম মাঠে আয়োজিত এ জনসভায় যোগ দেন তিনি।
তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই নওগাঁ শহরসহ পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জনসভায় অংশ নিতে নওগাঁ জেলার ১১টি উপজেলা ছাড়াও পাশ্ববর্তী জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে এসে জড়ো হন।
জনসভাস্থল এটিম মাঠ এবং এর আশপাশের সড়ক ও এলাকাগুলোতে বিপুল জনসমাগম দেখা যায়। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায় নেতাকর্মী ও সাধারণ মানুষদের। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই জনসভা নওগাঁর রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার