নওগাঁ জেলা প্রতিনিধি;
নওগাঁর ধামইরহাটে পারিবারিক বিরোধের জেরে রওশন আরা বেগম নামে এক গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি উপজেলার আগ্রাদিগুন ইউনিয়নের চকরামচন্দপুর গ্রামের।এ ঘটনায় ভুক্তভোগী পাঁচজনের নাম উল্লেখ করে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা লাঠি,লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান।এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার হাতে চারটি সেলাই দেওয়া হয়।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০৯৬৭৫২২
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo