শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

নওগাঁর আত্রাইয়ে নির্বাচনী সহিংসতায় আহত ৪, আটক ৮;

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৫৯০ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কৈ মাছ ও কাপ পিরিচ প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চার জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা রুজু করে পুলিশ আট জনকে আটক দেখিয়ে নওগাঁ জেল হাজতে পাঠান।

আহতরা হলেন, উপজেলার দীঘা গ্রামের শহিদুর ইসলাম (৬২), মনিরুজ্জামান রনি (৩৮), জগদিসপুর গ্রামের জিহাদ (২২) ও সাহেবগঞ্জ গ্রামের কামনা আক্তার (২৮)।

আটককৃত রাব্বি হোসেন, শহীদ হোসেন, আশিক হোসেন, আশরাফুল ইসলাম, রফিক হোসেন, মোজাফ্ফর হোসেন, হাফিজ ও শহীদকে শনিবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলা ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার জয়সাড়া গ্রামে কৈ মাছ ও কাপ পিরিচ প্রতীকের কর্মী-সমর্থকের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে কৈ মাছ প্রতীকের প্রার্থীর ছোট ভাই শহিদুল ইসলাম ও ভাতিজা মনিরুজ্জামান রনি এবং সমর্থক জিহাদ আহত হন। একই ঘটনায় কাপ পিরিচ প্রতীকের প্রার্থীর বৌমা কামনা আক্তারও আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লুৎফা খাতুন জানান, শুক্রবার দিবাগত রাত ১টায় চার জন সামান্য জখম হয়ে হাসপাতালে এলে তাদের চিকিৎসা দেই।

এদিকে, এ ঘটনায় দিঘা গ্রামের সাজেদুর রহমান বাদি হয়ে রাত সাড়ে ১২টায় মামলা দায়ের করেন। মামলায় ঘটনার সময় রাত সাড়ে ৭টা উল্লেখ করলেও প্রকৃতপক্ষে ঘটনা ঘটে রাত সোয়া ১১টার পর।

কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মমতাজ বেগম জানান, কৈ মাছ প্রতীকের প্রার্থীর ভাই ও ভাতিজা আমার ভোটারকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে এমন খবর পেয়ে আমরা সেখানে গেলে তারা আমাদের উপর চড়াও হয়।

আত্রাই থানা ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, সাদা রঙের গাড়িতে করে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে চেকপোষ্ট বসিয়ে গাড়িসহ আট জনকে থানায় নিয়ে আসা হয়। তবে গাড়িতে কোনো অপহরণকারী পাওয়া যায়নি। পরে সাজেদুর রহমান বাদি হয়ে নির্বাচনী কাজে বাধা ও মারধরের অভিযোগ করলে তাদের আটক দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews