শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পত্নীতলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত; বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ; আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত,আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা ; নওগাঁয় নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার,৩৬ ঘণ্টা পর মিলল সন্ধান; দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া; নতুন সাজে যাত্রা শুরু করল পপুলার ডায়াগনস্টিক সেন্টার; কাউখালীতে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত; রায়গঞ্জে নতুন সুরের ডাক: বারবার কারা নির্যাতিত নেতা আবু শামা সরকারের নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে চান্দাইকোনা; কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫; কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা;

নওগাঁর আত্রাইয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত ;

  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ ;
নওগাঁ জেলা প্রতিনিধি;

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে আজ বুধবার ৫ ফেব্রয়ারী২০২৫ সকাল ১০ ঘটিকায় উপজেলার অডিটোরিয়াম হলরুমে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মোঃ রেজাউল ইসলাম জিসির সঞ্চলনায় ও মোঃ মারুফ রায়হান ইসলামিক ফাউণ্ডেশন উপপরিচালক এর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মধ্য থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই করা হয় বাছাই কৃত ইমামদের জেলা সম্মেলন উপস্থিত হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আবু আনাছ
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আত্রাই,মোঃ আব্দুস সালাম সভাপতি ইমাম সমিতি আত্রাই। আরও উপস্থিত ছিলেন মোসাঃ মল্লীকা খাতুন ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই,মোঃ আবুল হোসেন এমসি,মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক জিসি, মোঃ আব্দুল জলিল জিসি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই,হাফেজ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ অর্থ সম্পাদক আত্রাই প্রেসক্লাব,মোঃ আব্দুল হাই আল হাদি সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি,এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের ইমাম,খতিব ও প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সাহেব গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেন,আপনারা যারা ইমাম সাহেব আছেন আপনারা মসজিদে মসল্লীদের মাঝে কোরআন থেকে বেশি বেশি বক্তব্য রাখবেন খুতবার পুর্বে মল্লীরা যেন তাদের সন্তান ও নাতিদের কে সংগে করে নিয়ে মসজিদে আসেন তাদেরকে নামাজি বানাতে হবে তারাই দেশের ভবিষ্যৎ।
আমরা কেহই দুনিয়ায় ছিলাম না থাকবোনা দুনিয়াতে আল্লাহ পাক কিছু সওয়াব কামায়ের জন্য পাঠিয়েছেন আর এর বিনিময়ে সুখ আর সান্তি দান করবেন পরপারে আল্লাহ পাক।
আমি আত্রাই উপজেলাতে থাকা কালিন আপনাদের কে সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে সভাপতি মোঃ মারুফ রায়হান উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বলেন
আপনারা জুম্মা নামাজের খুতবার আগে সবাই কে বলবেন কোন প্রকার যেন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে এ বিষয়ে সবাই সতর্ক থাকতে বলবেন ,আমরা আল্লাহর হুকুম মেনে চলবো,আমরা সবাই অংশ গ্রহণ নিবো,সমাজে থেকে বাল্যবিবাহ, মাদকাসক্ত,ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে চেষ্টা করিবো,এছাড়াও বিভিন্ন দিক নিয়ে নিয়ে আলোচনা করেন এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে ইমাম সাহেবদের প্রতি আহবান জানান তিনি৷
অনুষ্ঠানটিতে দেশবাসীর শান্তি কল্যান কামনা ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়
দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুস সালাম সভাপতি ইমাম সমিতি আত্রাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews