রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​সোহরাওয়ার্দী হোসেন; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

নওগাঁ কোর্টে মোয়াক্কেলকে মেরে মাথা ফাটালো বুলু উকিল;

  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১২ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধি-

নওগাঁ জেলা কোর্ট চত্বরের উকিল সেরেস্তায় দাবীকৃত ৫ হাজার টাকা না দিতে পারায় মোয়াক্কেলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে মোঃ সাজেদুর রহমান বুলু উকিলের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়,বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুর অনুমান ১:৩০ সময় নওগাঁ আদালত থেকে মোয়াক্কেল আনিছার জানিতে পারে আজ ওই কোর্টে তার মামলার সাক্ষী হবেনা। মোয়াক্কেল আনিছুর ও তার   বিয়াই উক্ত মামলার ৫ নম্বর সাক্ষী মো. আতোয়ার রহমান কোর্টে  সাক্ষী হবে না বলে বুলু উকিলকে তার সেরেস্তায় এসে ৫০০/- টাকা ফি দেন। কিন্তু বুলু উকিল ৫০০০/- হাজার টাকা দাবী করলে  মোয়াক্কেল ও তার বিয়াই অপারগতা প্রকাশ করে এবং তারা জানায় সাক্ষী যদি হতো তাহলে টাকা দিতাম বলে চলে যেতে লাগলে বুলু উকিল তার কলার চেপে ধরে কিল,ঘুষি মারতে শুরু করে বুলু উকিলের সেরেস্তায় থাকা ৩জন অজ্ঞাত নামের মোহরীরাও এলোপাতাড়ি ভাবে মারপিট করতে শুরু করে। ১নম্বর বিবাদী বুলু উকিল গাছের ডাল দিয়ে মোয়াক্কেলের মামলার সাক্ষী র বিয়াই আতোয়ারের মাথায় আঘাত করলে,আঘাতটি বাম চোখের উপরে লেগে সে মাটিতে লুটিয়ে পড়ে তখন তারা এলোপাতাড়ি ভাবে লাথি মারে। তার ডাক চিৎকারে আনিছার, রফিকুল সহ অনেকে এসে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। এ বিষয়ে বাদী ও ভীকটিম আতোয়ার রহমান নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বাদী আতোয়ার রহমান প্রশাসনের কাছে এ অন্যায়ের সুষ্ঠু বিচারের আবেদন জানান।
এ বিষয়ে বিবাদী এ্যাডভোকেট মো.সাজেদুর রহমান বুলুর সাথে মোবাইলে ফোনে কথা হলে তিনি বলেন, ৫ হাজার টাকা নয়,কিছু কোর্টের কিছু খরচপাতি লাগে এগুলো কথা হতে আতোয়ার আগেই তার কলার ধরলে মারামারি হয় কিন্তু সেখানে কোন গাছের ডাল ডুল ছিলনা বলে জানায়।
নওগাঁ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ জানান,অভিযোগ হয়েছে কি-না সঠিক বলতে পারছেন না। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যাবস্থা গ্রহণ করবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews