শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

নাজিরপুরে মোবাইল কোর্ট পরিচালনায় ২জন কে কারাদণ্ড ও জরিমানা ;

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পঠিত



প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন

পিরোজপুরের নাজিরপুরে অদ্য ১৯ মার্চ মঙ্গলবার, সকাল ১১ঘটিকার সময় নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বন্দর বাজার সংলগ্ন মিরাজুল ইসলাম (৩৫), পিতা-জয়নাল আবেদীন,সাং শ্রীরামকাঠি,নাজিরপুর,পিরোজপুর এর বাড়ীতে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে এবং সক্রিয় অংশগ্রহণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল শিশুখাদ্য (জুস,সফট ড্রিঙ্কস, লিচি জুস,ড্রিংকো,দই, সহ ১২ ধরনের খাদ্য পণ্য)এবং বাজার থেকে কম দামে বেনামি বিভিন্ন পন্য ক্রয় করে নামিদামি কোম্পানি(বনফুল,প্রাণ,মধুমতি এবং কাশমিরি)মোড়কে প্যাকেজিং করার সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত চাল ২২বস্তা,ভাইটা ক্যারোডিন, পটাশিয়াম, পটাশিয়াম,মেটাফাইড,সোডিয়াম বেনজয়েট,সালফাইট মেটাফাইড সহ বিভিন্ন ক্যামিকেল,যন্ত্রপাতি সহ কারখানায় ব্যবহৃত বিভিন্ন মালামালসহ কারখানা সিলগালা করা হয়েছে। অভিযানকালে কারখানার মালিক মিরাজুল ইসলাম এবং তার ভাই রাকিবুল ইসলাম কে ২(দুই) বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার করে নগদ ১লক্ষ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩ ধারায় তাদের নামে মামলা রজু করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন-মোঃ ফজলে রাব্বি,উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাজিরপুর। মশিউর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,নাজিরপুর। কৌশিক আহমেদ,সহকারী কমিশনার(ভূমি) নাজিরপুর।দেবাশীষ রায়, সহকারী পরিচালক,ভোক্তা অধিকার,পিরোজপুর। জানা যায় অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন কোম্পানীর ডিলারশীপ নিয়ে ব্যবসার অন্তরালে নিজ বাড়ীতে ক্ষতিকর ফুডগ্রেড বিহীন ফুড কালার এবং বিভিন্ন ক্যামিক্যাল ব্যবহার করে শিশুদের খাদ্য উৎপাদন করে। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এছাড়াও বাজার থেকে কম দামে বেনামি বিভিন্ন পণ্য ও চাল ক্রয় করে লাইসেন্সবিহীন নামিদামি কোম্পানি (প্রাণ,বনফুল,মধুমতি এবং কাশমিরি) মোড়কে প্যাকেজিং করে অধিকদামে বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করে আসছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,ক্ষতিকারক কেমিক্যাল জব্দ করেছি যাহা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর,এ ধরনের অভিযান আমাদের চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews