সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার;

নেছারাবাদে বিএনপি অফিস অগ্নিদগ্ধ, অভিযোগ আ,লীগ নেতাকর্মীর বিরুদ্ধে;

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন(পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার  সমুদয়কাঠী ইউনিয়নের,সেহাঙ্গল বিএনপি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পরিকল্পিত, সরাসরি বিএনপি’র নেতৃবৃন্দের অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। 
গতকাল ১৮ জানুয়ারি(মঙ্গলবার) রাত আনুমানিক ১১ঃ৩০ টার সময়, উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাঙ্গল বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির অফিসে রাতের আঁধারে কেবা কাহারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। অফিসের পাশে থাকা একাধীক ব্যবসায়ী বিকট শব্দসহ আগুন দেখতে পেলে তাৎক্ষণিক অগ্নিদগ্ধ অফিস নেভানোর চেষ্টা করেন। অতঃপর ডাক চিৎকারে এলাকাবাসী একত্রিত হয়ে আগুন নিভাতে সক্ষম হলেও অফিসের ভিতরে থাকা আংশিক আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে উপজেলা বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবগত করি।
এ বিষয়ে স্থানীয় একজন দোকানদার মোঃমাহাবুব হোসেন সহ প্রত্যক্ষদর্শী মোঃ অলিউল ইসলাম বলেন,রীতি মতো ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকান বন্ধ করার প্রস্তুতি চলছে,হঠাৎ একটা বিকট শব্দে বাইরে বের হয়ে দেখি বিএনপি অফিসে আগুন জ্বলছে। আমি একা ভীতস্ত হয়ে তাৎক্ষণিক ডাক চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আগুন নিভাতে সক্ষম হলেও ভিতরে থাকা আসবাবপত্র সহ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
উক্ত বিএনপি অফিসে অগ্নিকাণ্ডের বিষয়টি সু-পরিকল্পিত,প্রত্যক্ষদর্শী সহ একাধিক নেতাকর্মী মোঃঅলিউল ইসলাম মিলন,ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল বিরুনী সৈকত আলাদা বক্তব্যে বলেন, ৫ই আগস্ট শেখ হাসিনার পতন হওয়ার পর,দোষর আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপন করলেও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও কার্যক্রম চলমান রয়েছে। ইতিপূর্বে অগ্নিদগ্ধ বিএনপি কার্যালয়ের সামনে অপরিচিত লোকজনের আচরণবিধি ও চলাফেরায় সন্দেহজনক ছিল। এ ছারাও ইউনিয়ন আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দ রাতের আঁধারে ঘরের মধ্যে একাধিক মিটিং বৈঠকে বসেছে বলে জানা যায়। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ধারণা উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বেপারীর নির্দেশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। জেলা উপজেলা নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে অপরাধীর বিরুদ্ধে সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।
অগ্নিকাণ্ডের বিষয়ে সন্দেহজনক অভিযুক্ত সমুদয়কাটি ইউনিয়ন আ,লীগের সাঃ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বেপারী জানান,আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি দল আমাকে নিয়ে কথা বলছে। উক্ত ঘটনার বিষয়ে তিনি সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মোঃ বনি আমিন বলেন,অগ্নিকান্ডের খবর শুনে দ্রুত  ঘটনাস্থল পর্যবেক্ষণ সহ প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তিনি বলেন এখন পর্যন্ত  এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews