রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​সোহরাওয়ার্দী হোসেন; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

পিরোজপুরে বিরোধের জেরে সেনা সদস্যকে প্রতিবেশী কর্তৃক কুপিয়ে জখম;

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৪৬ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন ; উপজেলা প্রতিনিধি;

অদ্য ১৯ জানুয়ারি (রবিবার) ২০২৫ তারিখ, সকাল আনুমানিক ৩ঃ৫০ –৪ঃ৩০ ঘটিকার সময়, পিরোজপুর জেলার সদর উপজেলাধীন রানীপুর বাইপাস মোড় এলাকার আইসক্রিম ফ্যাক্টরির সামনে, ১বীর রামু সেনানিবাস কক্সবাজারে কর্মরত সার্জেন্ট মোঃ মিরাজ শিকদার (৪০), পিতা:-সালাম শিকদার, সাং- ফলইবুনিয়া,ওয়ার্ড নং-০৪, ডাকঘর- জোলাগাতী থানা : কাউখালী,জেলা:-পিরোজপুর।তিনি বর্তমানে নিজ বাড়িতে ছুটিতে থাকাকালীন সময়ে ফুফাতো ভাই মোঃ মিঠু খন্দকার (ফরিদপুর ব্রাক এনজিওতে কর্মরত) কে ভিকটিমের নিজ বাসা হতে পিরোজপুর সদরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ঘটনাস্থলে (ভিকটিমের ভাষ্য মতে), মোঃ রিজভী(৩৫),পিতা: মো: আলী, ঠিকানা- পিরোজপুর ফায়ার সার্ভিস এর পাশে,মো: মামুন হাওলাদার(৪৫),পিতা-মৃত সত্তার হাওলাদার,সাং-শংকরপুর, জোলাগাতী,কাউখালী, পিরোজপুর। অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে কুপিয়ে ভিকটিম ও মিঠু খন্দকার কে গুরুতর জখম করে।
পরবর্তীতে ভিকটিম কে সঙ্গে থাকা মিঠু খন্দকার দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা সিএমএইচ এ রেফার্ড করেন।
পরবর্তীতে কাউখালী থানা পুলিশ ভিকটিম ও বিবাদীর বাড়ী থেকে বিবাদী পক্ষের ০৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসে যথাক্রমে, মোঃ রফিকুল ইসলাম(৩০)পিতা: মালেক খন্দকার।বেবি খাতুন (৩৫)স্বামী: খলিল খন্দকার। ইভা খাতুন (৪৯) পিতা: মামুন। হাসিনা খাতুন (৩২)স্বামী: হানিফ সর্ব সাং- ফলইবুনিয়া,জোলাগাতী, কাউখালী, পিরোজপুর।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে ভিকটিম ও বিবাদীর বসতবাড়িতে পিরোজপুরে দায়িত্বরত *মেজর আশরাফুল ইসলাম (৩৫) বীর* তার নেতৃত্বে সঙ্গীয় সেনা সদস্যসহ এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান সঙ্গীয় ফোর্স সহ পরিদর্শন ও অবস্থান করেন।
এ বিষয়ে কাউখালী থানা ইনচার্জ মোঃ সোলায়মান জানান, যেহেতু ভিকটিম একজন সেনা সদস্য,বিষয়টি তদন্ত চলছে, অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত সেনা সদস্য বাৎসরিক ছুটি কাটানোর উদ্দেশ্যে ৬০ দিনের ছুটিতে গত ০৫ জানুয়ারি ২০২৫ থেকে–০৫ মার্চ ২০২৫ পর্যন্ত, নিজ জন্মস্থান কাউখালীতে অবস্থান করছিলেন।উল্লেখ্য, ভিকটিম ও ভিকটিমের পরিবারের সাথে বিবাদী মামুন ও রিজভী উভয়ের শ্বশুর মোঃ হালিম সিকদার(৬০) ভিকটিমের চাচা এর সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। ধারণা তারই জের ধরে আজকের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews