শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য, দেবিদ্বারে বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ সভা;

  • Update Time : রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ১২৪ বার পঠিত




প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য, দেবিদ্বারে বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ সভা

দেবিদ্বার উপজেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীজোড়া গ্রামের মোবারক হোসেন নামে এক যুবকের ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেছেন।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে স্থানীয় উজানী কান্দি (বল্লভপুর) বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ছগির আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, পৌরসত্ব স্বেচ্ছাসে দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সহ মো. মমিনুল ইসলাম ভূঁইয়া (মুন্না মেম্বার), ২ নম্বর ওয়ার্ড (বল্লভপুর) বিএনপির সভাপতি মো. জালাল সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।এসময় বক্তব্য বলেন ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির , সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।ও আওয়াল খানের লোকেরা টাকা বিনিময় তার পক্ষ নিয়ে তাকে বাড়ি থেকে সরিয়ে নিয়ে গেছে

বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য গ্রহণযোগ্য নয়। ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগটি তদন্ত করে সত্যতা যাচাইয়ের পাশাপাশি দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এর আগে শনিবার (১৫ আগস্ট) ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের উজানীজোড়া দক্ষিণপাড়া কাজীবাড়ির মোবারক হোসেন নামে এক যুবককে ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনা গেছে বলে স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ। ওই ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews