শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত;

  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসেন সংসদীয় প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফৌজদার সফিকুল ইসলাম বেলাল, আব্দুল মান্নান সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।
যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পারভেজ ইকবাল, কামরুল হাসান সাগর, ছাত্র দলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব আদর, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বুলেট, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মুঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট, মনিয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম ফারুক বকত্ সহ আত্রাই উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews